কোয়ান্টাম ৩৫: কোপেনহ্যাগেন ইন্টারপ্রিটেশান


কোয়ান্টাম ৩৫ কোপেনহ্যাগেন ইন্টারপ্রিটেশান আজকে থেকে আগামী কয়েক পর্ব পর্যন্ত কোয়ান্টাম মেজানিক্সের অদ্ভুতুড়ে ঘটনাগুলো বলে যাবো। আশা করি সাথে থাকবেন। ১। বক্কর ভাই জেল থেকে ছাড়া পেয়েছেন। তিনি জুয়া খেলছেন। বক্কর ভাই তুখোড় জুয়ারি। জেল পালানোর ক্ষেত্রে তাঁর ভাগ্য যতটা না ভালো, জুয়ার ক্ষেত্রে তার চেয়ে বেশি ভালো। তিনি কখনোই জুয়ায় হারেন না। লুডুর গুটি […]

কোয়ান্টাম ৩৪: কোয়ান্টাম টানেলিং


কোয়ান্টাম ৩৪ কোয়ান্টাম টানেলিং ১। বক্কর ভাই জেলে আছেন। এইটা ব্যাপার না। তিনি প্রায়ই জেলে যান। কোন জেল তাকে বেশিদিন আটকে রাখতে পারে না। আক্কাস আলি, ঝাক্কাস আলি সবাই বক্কর ভাই বলতে অস্থির। সবার মুখে মুখে এক কথা, বক্কর ভাই একটা লেজেন্ড। জেল থেকে বের হলেই সবাই বক্কর ভাইকে চেপে ধরে, ভাই কেমনে কি? কিভাবে […]

কোয়ান্টাম ৩৩: আগুন


কোয়ান্টাম ৩৩ আগুন এই আর্টিকেলটা অনেক অনেকদিন আগেই লেখা উচিত ছিল, বোরের বর্ণালি বিষয়ক আর্টিকেলের পরপর। আগে লেখা হয় নাই, এখন লিখছি। সামনে নিত্যদিনের বিজ্ঞান নিয়ে আরেকটা সিরিজ চালু করা প্ল্যান আছে, সেখানে আগুন, বেগুণ, নিউটন, ফোটন এইসব হাবিজাবি জিনিস থাকবে, সেখানে দরকার হলে এই সিরিজ থেকে কপি মারবো। আমি কিছু একটা লিখতে গেলে এমনিতেই […]

কোয়ান্টাম ৩২: রিক্যাপ


কোয়ান্টাম ৩২ রিক্যাপ অনেকগুলো পর্ব হয়ে গেছে, পুরো সিরিজটার একটা রিক্যাপ দরকার। এই সিরিজ আশা করি বই আকারে নতুন করে লেখা হবে, কারণ, আগ্রহী পাঠকরা যারা সিরিজটার শুরু থেকে সাথে আছেন, নিশ্চয়ই এর মধ্যে টের পেয়েছেন সিরিজটার আসলে ছ্যারাভ্যারা অবস্থা। কখনো চলে পরমাণুর গল্প, কখনো ওয়েভ ফাংশন হাবিজাবি নিয়ে টেকনিক্যাল কথাবার্তা, কখনো আকাশ থেকে টপকে […]

কোয়ান্টাম ৩১: ফার্মিওনঃ পলির অপবর্জন নীতি


কোয়ান্টাম ৩১ ফার্মিওনঃ পলির অপবর্জন নীতি এইখানে একটা পাথর বসে আছে। সে স্থান দখল করেছে। আপনি চাইলেও ওই একই জায়গায় আরেকটা পাথর রাখতে পারবেন না। ওই সলিড পাথরটা আপনাকে বাঁধা দিবে। গুড়া করে, এমনকি তরল করেও লাভ হবে না। পদার্থ স্থান দখল করে। কখনও কি ভেবে দেখেছেন, পদার্থ কেন স্থান দখল করে? কেন এক জায়গায় […]

কোয়ান্টাম ৩০: বোজোন কেন এক সাথে থাকে?


কোয়ান্টাম ৩০ বোজোন কেন এক সাথে থাকে? এই জিনিস ভেবেছিলাম একবারে বইয়ে দিব। পরে লিখে ফেলতে খুব ইচ্ছা করলো। এই জিনিস বাকি রেকে সামনে আগানো খুব কঠিন হবে। তাই শুরু করছি, বোজোন কেন এক সাথে থাকে। ১। পৃথিবীর কোন এক প্রান্তে ঢাকা নামে একটা শহর ছিল। ওই শহরে মিরপুর নামে একটা এলাকা ছিল। সেই এলাকায় […]

কোয়ান্টাম ২৯: বোজোন


কোয়ান্টাম ২৯ বোজোন ১। সত্যেন বোসের কথা মনে আছে? সেই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিজিক্সের লেকচারার, ছাত্র পড়াতে গিয়ে হুট করে একদিন মাথায় বিরাট বড় একটা আইডিয়া আসলো, চিঠি লিখে বসলেন আইন্সটাইনকে? আইনস্টাইন বোসবাবুর কাজ দেখে এতটাই মুগ্ধ হলেন, তিনি নিজে বোসের কাজ জার্মান ভাষায় অনুবাদ করে প্রকাশ করার ব্যবস্থা করেন। খুব অল্প কয়েকজন বাঙ্গালি নোবেল […]

কোয়ান্টাম ২৮: সুপারপজিশান


কোয়ান্টাম ২৮সুপারপজিশান ১। সুপারপজিশানের গল্পগুলো এতদিন প্রায় সবই বলে ফেলেছি, শুধু নামটা উল্লেখ করি নি। আজকে সামান্য অঙ্ক করাবো। নিচে খুব বাজে একটা সাইন ওয়েভের ছবি দেখা যাচ্ছে। কোন রকমে এঁকেছি। পুরাপুরি সাইন ওয়েভ আসলে আঁকা হয় নি, কোন রকমে এঁকেছি। ছবিতে X অক্ষের দিকে কণার অবস্থান আর Y অক্ষের দিকে তরঙ্গের বিস্তার ψ দেখানো […]

কোয়ান্টাম ২৭: ফাইনম্যানের টাইম মেশিন


কোয়ান্টাম ২৭ ফাইনম্যানের টাইম মেশিন ১। টপ ১০ ফিজিসিস্ট লিখে গুগল করেন। আইনস্টাইন, নিউটনের পাশে হাসিখুশি একজন লোকের চেহারা দেখা যাবে, থুতনিতে হাত রেখে মিটিমিটি হাসছেন। তার নাম ফাইনম্যান। কোয়ান্টাম ইলেক্ট্রডিনামিক্সকে বলা হয় পৃথিবীর সবচেয়ে নির্ভুল তত্ত্ব, গত ৭০ বছর ধরে সে হাজার হাজার পরীক্ষায় পাশ করে এসেছে। এই থিওরি আলোর সব ধর্মকে ব্যাখ্যা করতে […]

কোয়ান্টাম ২৬: নক্ষত্র আর ব্ল্যাক হোল : পলির অপবর্জন নীতি


কোয়ান্টাম ২৬ নক্ষত্র আর ব্ল্যাক হোল : পলির অপবর্জন নীতি “মহাকাশে নিকষ কালো অন্ধকার, তার মাঝে অসংখ্য নক্ষত্র জ্বলজ্বল করে জ্বলছে। কোথাও নেবুলার রক্তিম ঘূর্ণন, কোথাও ধোঁয়াটে গ্যালাক্সি। কোথাও কোয়াজারের নীল উজ্জ্বল আলো, কোথাও অদৃশ্য ব্ল্যাক হোলের আকর্ষণে আটকে পরা নক্ষত্রের তীব্র আলোকছটা। সেই আদি নেই, অন্ত নেই অন্ধকার হিম শীতল মহাকাশ দিয়ে ছুটে চলছে […]