স্পেশাল রিলেটিভিটি


প্রথম পর্বঃ স্পেশাল রিলেটিভিটি  আমি সূর্যে যাব। মরার শখ জাগসে, সূর্যে যেয়ে মরবো। সূর্য পৃথিবী থেকে ১৫ কোটি কিলো দূরে, আলোর যেতে টাইম লাগে ৮ মিনিট। আগের ধারনাঃ  নরমাল রকেট নিলাম। সূর্যে যেতে ১ বছর লাগবে। শক্তি দিলাম। বেগ বাড়বে। অনেক শক্তি দিলাম। অনেক বেগ বাড়বে। ১ সেকেন্ডে সূর্যে যাব। অসীম শক্তি দিলাম। শূন্য সেকেন্ড […]

কোয়ান্টাম ৪৩: ভরের জন্ম


কোয়ান্টাম ৪৩  ভরের জন্ম  ভর কোথা থেকে আসে?  আইনস্টাইনের E = mc2 থেকে নাকি হিগস ফিল্ড থেকে?  ভর মানে কি পদার্থের পরিমাণ?  ভর কি বাড়ে কমে? নাকি স্থির থাকে?  ভর মানে কি শক্তি?  আলোর কি ভর আছে?  ১।  ভর কি মোট পদার্থের পরিমাপ?  তাহলে পদার্থ আবার কি জিনিস?  কোন জিনিসটা পদার্থ আর কোনটা অপদার্থ?  ক্লিয়ার […]

কোয়ান্টাম ৪২: কোয়ান্টাম মাল্টিভার্স ৫


কোয়ান্টাম ৪২  কোয়ান্টাম মাল্টিভার্স ৫  অনেক জগত আর অনেক বিড়াল  ১।  মাস খানেক আগে এই গল্পটা বলেছিলাম, আবার বলছি।  একটা পর্দায় ইলেকট্রন আসবে। বক্কর ভাই জুলজুল চোখে পর্দার দিকে তাকিয়ে আছেন।  পর্দায় দশটা জায়গা আছে। ইলেকট্রন এই দশ জায়গার যেকোনো এক জায়গায় আসবে। দশ জায়গার যেকোনো জায়গায় আসার সম্ভাবনা সমান।  দশ জায়গায় দশটা সুইচ আছে। […]

কোয়ান্টাম ৪১: কোয়ান্টাম মাল্টিভার্স ৪


কোয়ান্টাম ৪১ কোয়ান্টাম মাল্টিভার্স ৪ ১। ধান ভানতে শিবের গান গাইতে শুরু করেছিলাম সেই চার পর্ব আগে। সকাল গড়িয়ে রাত হলো, পদ্মা মেঘনায় অনেক পানি গড়ালো, আমার গান আর শেষ হলো না। শুরু করেছিলাম কোয়ান্টাম মেকানিক্স দিয়ে, ঢুকে পরেছি মাল্টিভার্সে, আর বের হতে পারছি না 🙁 যাই হোক, দুই ধরণের মাল্টিভার্সের কথা বলেছি। এক হচ্ছে […]

ডুম


ডুম মানে ধ্বংস। কেয়ামত। আমার চারপাশে স্টুপিড লোকজন ভর্তি, সারাদিন এদের জ্বালায় অতিষ্ট হই, আর মনে মনে বলি তোরা ধ্বংস হ। শান্তির ব্যাপার হলো, পৃথিবী ডেফিনিটলি ধ্বংস হবে, একসময় না একসময় হবেই। বিজ্ঞান ধর্ম সবাই এই ব্যাপারে একমত। আমার একটা বই আছে, কফি টেবিল বুক অভ ডুম। এই বইটা হাতে নিলে একটু শান্তি পাই। পৃথিবী […]

কোয়ান্টাম ৪০: কোয়ান্টাম মাল্টিভার্স ৩


কোয়ান্টাম ৪০ কোয়ান্টাম মাল্টিভার্স ৩ ১। এক সপ্তাহ পর মাল্টিভার্স নিয়ে আবার লিখছি। এতদিনে দেশ অজ্ঞতা আর কুসংস্কারে ভরে গেছে, মানুষ মাল্টিভার্সের সাথে এলিয়েন ধর্ম সব মিলিয়ে ফেলে খিচুরি পাকাচ্ছে আর নাসার ‘বিঙ্গানী’রা তাই দেখে মাথায় হাত দিয়ে বসে হা হুতাশ করছে! যাই হোক, আগের দুইটা মাল্টিভার্স একটু ক্লিয়ার করি। আগের সব পর্বের লিঙ্ক: https://nayeem.science/category/physics/quantum-mechanics/ […]

কোয়ান্টাম ৩৯: কোয়ান্টাম মাল্টিভার্স ২


কোয়ান্টাম ৩৯ কোয়ান্টাম মাল্টিভার্স ২ উৎসর্গঃ বাংলাদেশের আনাচে কানাচে থাকা অগণিত মহাপ্রতিভাধর বিজ্ঞানীদের, যারা পপ সায়েন্সের দুই পাতা আর কুঁড়িয়ে পাওয়া  মুড়ির ঠোঙ্গায় লেখা দুই প্যারাগ্রাফের আর্টিকেল পড়ে বিজ্ঞানের সব কিছু বুঝে ফেলেন, তারপর নিউটন আইনস্টাইনদের গুষ্টি উদ্ধার করে প্রবন্ধ রচনা শুরু করেন। ১। নানাম ধরণের মাল্টিভার্স এবং প্যারালাল ইউনিভার্সের ধারণা প্রচলিত আছে। সংক্ষেপে বলি […]

কোয়ান্টাম ৩৮: কোয়ান্টাম মাল্টিভার্স ১


কোয়ান্টাম ৩৮ কোয়ান্টাম মাল্টিভার্স  – ১ (প্রথম অংশটুকু অনেকদিন আগে আমার অন্য একটা আর্টিকেলেও প্রকাশিত হয়েছিল) ১। ১৬ই জুলাই, ২০০৮ সাল। লেরিনা গার্সিয়া গর্ডো ঘুম থেকে উঠে ছোটখাটো একটা ধাক্কা খেলেন। তাঁর বেডশিটটা কে জানি চেঞ্জ করে দিয়েছে রাতে। এই রঙের বেডশিট কেনার কথা তাঁর মনে নেই, রাতে ঘরে চোর ঢোকার কোথাও মনে পড়ছে না। […]

কোয়ান্টাম ৩৭: সিমুলেটেড ইউনিভার্স?


কোয়ান্টাম ৩৭ সিমুলেটেড ইউনিভার্স? (বেলের অসমতা ২) ১। বক্কর ভাইয়ের ব্যাঙ্ক ডাকাতির প্ল্যানটা ফেইল করেছিলো। বক্করের বন্ধু কক্করের চক্করে পরে বক্কর ভাই আবার জেলে গেলেন। বক্কর ভাই এই মুহূর্তে জেলে বসে গেইম খেলছেন। প্রায়ই জেলে আসে, সেইজন্য জেলার দয়া করে তার জন্য লো কনফিগারেশনের একটা পিসি কিনে দিয়েছে। ওইখানে বক্কর ভাই GTA 5 ইন্সটল দিয়েছেন […]

কোয়ান্টাম ৩৬: বেলের অসমতা পার্ট ১


কোয়ান্টাম ৩৬ বেলের অসমতা পার্ট ১ আগের পর্ব পড়ে আসতে হবে। ১। “মানবজীবনের সে সময়টুকু স্কুল , কলেক বিশ্ববিদ্যালয় প্রভৃতি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মাধ্যমে নিজেকে যোগ্য নাগরিক ও যথার্থ জ্ঞানী করে তোলার কাজে ব্যাপৃত থাকে, তাকে ছাত্রজীবন বলে। ছাত্রজীবন জীবন সংগ্রামের প্রস্তুতির সময়। সঠিক প্রস্তুতির ওপরই নির্ভর করে পরবর্তী কর্মজীবনের উজ্জ্বল সাফল্য।” এই কথাগুলো নেটে […]