কোয়ান্টাম ১১ লার্জ হ্যাড্রন কলাইডার


কোয়ান্টাম ১১ লার্জ হ্যাড্রন কলাইডার ১। আলোর বেগের 99.999999 % বেগ। অকল্পনীয় গতি। এই মারাত্মক গতিতে একটা ট্রেইন চলছে। তার প্রতি এক কেজির ওজন বেড়ে দাঁড়িয়েছে ৭০৭১ কেজি। ওই ট্রেইনে বসে এক সেকেন্ড ধরে আপনি যদি একটা মশা মারেন বাইরের মানুষ সেটা দেখবে ২ ঘণ্টা ধরে। ওই ট্রেইনে এক দিন কাটিয়ে আসলে ট্রেইন যখন ব্রেক […]

কোয়ান্টাম ১০: দুই দুয়ারি


কোয়ান্টাম ১০ দুই দুয়ারি ১। সেই আঠারোশ সালের কথা। দিকে দিকে তখন ইংল্যান্ডের জয়জয়কার। জাহাজ ভাসিয়ে তারা নতুন নতুন দেশ দখল করছে। প্রবল শত্রুকে হারিয়ে দিচ্ছে ভয়াবহ সব যুদ্ধে। তলোয়ারের ঝনঝনানি আর কামানের গোলায় আগুন লাগছে চারদিক। এখন রাত গভীর। আশেপাশে সবাই ঘুমিয়ে। সুদূর ভারতবর্ষে যুদ্ধের দামামা বাজছে, আফ্রিকাতে আগুন জ্বলছে, তার ছিটাফোঁটা এখানে আসে […]

কোয়ান্টাম ৯: একটা বোরিং গল্প


কোয়ান্টাম ৯ একটা বোরিং গল্প ১। নিলস বোরের ছোটবেলা কেটেছে প্রচণ্ড দুঃখ দুর্দশার মধ্যে। দারিদ্রের সাথে পাঞ্জা লড়ে, কষ্ট করতে করতে তিনি মানুষ হয়েছেন। তীব্র অধ্যবসায়ের মাধ্যমে তিনি সোনার মানুষ হয়েছেন। না । গল্পটা এই টাইপের হলে খুবই এক্সাইটিং হতো, অনেকের আবেগে চোখ দিয়ে দুই চার ফোটা পানিও বের হয়ে যেত, গল্পটা এরকম না। ডেনমার্কের […]

কোয়ান্টাম ৮: ব্যাক টু দ্যা ফিল্ড


কোয়ান্টাম ৮ ব্যাক টু দ্যা ফিল্ড ১। ফিল্ড কি জিনিস? খায় নাকি মাথায় দেয়? নাকি বল খেলে? মাইকেল ফ্যারাডে ভাবছে। তার মাথায় অনেক ভাবনা। ফ্যারাডে বড় হয়েছে অত্যন্ত গরীব ঘরে। ১৩ ১৪ বছর বয়সে স্কুল বাদ দিয়ে তাকে একটা লাইব্রেরিতে বই বাঁধাইয়ের কাজে যোগ দিতে হয়। যে বইগুলো সে বাধাই করত সেগুলো তাকে চুম্বকের মত […]

কোয়ান্টাম ৭


কোয়ান্টাম ৭ ১ । দিন ১ঃ নিলস বোর অবাক চোখে তাকিয়ে আছেন। তাঁর সামনে আশ্চর্য এক বাক্স। পুরু টাইটেনিয়ামের দেয়াল। পুরু শেকল দিয়ে আগাগোড়া মোড়ানো। মস্ত এক তালা ঝুলছে ওই বাক্সের সামনে। সাতদিন আগে অজানা ঠিকানা থেকে ডাকযোগে বাক্সটা পাঠানো হয়েছে। আজকে অনেক চেষ্টার পর বাক্সটা খোলা হয়েছে। বোর তাকিয়ে আছেন বাক্সের দিকে নয়, ওই […]

কোয়ান্টাম ৬


কোয়ান্টাম ৬   বিজ্ঞানের ভাষা হলো অঙ্ক। গণিত। গণিতকে বাদ দিয়ে আমরা কোনভাবেই বিজ্ঞানকে বুঝতে পারবো না। এই পর্বটাতে আমরা কথা বলব গণিত নিয়ে। পৃথিবী ঘুরে কেন? কেন মঙ্গল পৃথিবীর চেয়ে ধিরে ঘুরে? কেন রাদারফোর্ড ভেবেছিলেন ইলেকট্রন পৃথিবীর মতো নিউক্লিয়াসের চারপাশে ঘুরছে? এগুলো শেষ হলে আমরা শুনব ফিল্ডের গল্প। কিভাবে ফিল্ড জিনিসটাকে কল্পনা করা যায়, […]

কোয়ান্টাম ৫


কোয়ান্টাম ৫ ১। পরমাণু খুবই ছোট। এক চামচ কয়লাতে থাকে থাকে 6.02×10^23 টার মতো পরমাণু। খুবই খুবই বিশাল সংখ্যা। এই মহাবিশ্বের বয়স তেরশো আশী কোটি বছর। 13.8×10^9 বছর। এক বছরে আছে ৩২ মিলিওন সেকেন্ড। এই তেরশ কোটি বছরে সেকেন্ডের কাটাটা টিক দিয়েছে প্রায় 4.3 × 10^17 বার। ধরেন আপনার জন্ম বিগ ব্যাঙের সময়। আপনার একমাত্র […]

কোয়ান্টাম ৪: পরমাণুর গল্প -১


কোয়ান্টাম – ৪ পরমাণুর গল্প -১ “All science is either physics or stamp collecting” – লর্ড রাদারফোর্ড ১। পরমাণুর কথা অনেক অনেক আগে থেকেই চালু ছিল, ডেমোক্রিটাস বলেছেন, ডাল্টন বলেছেন, এদের ভিড়ে কিন্তু আমরা ভুলে যাই সেই লোকটার কথা, যিনি প্রথম নিশ্চিতভাবে প্রমাণ করেন পরমাণু আসলেই আছে। অন্য কেউ এই কাজ করলে তাকে নোবেল দেওয়া […]

কোয়ান্টাম ৩: ফাউন্ডিং ফাদারস


কোয়ান্টাম ৩ ফাউন্ডিং ফাদারস ১। পরীক্ষায় প্রশ্ন আসলো, ব্যারোমিটারের সাহায্যে বিল্ডিং এর উচ্চতা মাপতে হবে। ঘারতেরা ছাত্রের উত্তর, ব্যারোমিটারটাকে সুতায় বেঁধে ছাদ থেকে ঝুলিয়ে দেওয়া হোক, তারপর সুতা আর ব্যারোমিটারের দৈর্ঘ্য মাপলেই বের হয়ে আসবে বিল্ডিঙের দৈর্ঘ্য। এই উত্তর দেখে টিচারের মেজাজ মারাত্মক খারাপ হয়ে গেল। ঘারতেরা ছাত্রকে ফেল করানো হোল। ছাত্রও কম যায় না। […]

কোয়ান্টাম ২: E = hf


কোয়ান্টাম ২ E = hf একটা জায়গার পরিধি অসীম, কিন্তু ক্ষেত্রফল সসীম। কিভাবে সম্ভব? যদি y = 1/2^x, x>=0 এর গ্রাফ আঁকি, তাহলে দৈর্ঘ্য অসীম হয় কিন্তু গ্রাফের নিচের জায়গাটুকুর ক্ষেত্রফল সসীম হয়। 1 + 1/2 + 1/4 + …. = মাত্র 2 কিন্তু রেখাটা চলতেই থাকবে। অল্প একটু রঙ নিয়ে ভেতরের জায়গাটুকু ফিল আপ […]