মিনি বিজ্ঞান ৩: শুন্য দিয়ে ভাগ



মিনি বিজ্ঞান ৩ 

শুন্য দিয়ে ভাগ 


শূন্য দিয়ে ভাগ করলে কি হয়? অসীম নাকি অসঙ্গায়িত? 

বক্কর ভাই কচুকাটা করছেন। কচুকে কাটছেন। 

কচুর দৈর্ঘ্য ছিল ১ মিটার। বড় মানকচু। 

১০ টুকরা করলে প্রতিটার দৈর্ঘ্য হবে 1/10 = 0.1 মিটার। 

১০০ টুকরা করলে হবে 0.01 মিটার। 

১০০০ টুকরা করলে হবে 0.001 মিটার। 

১০০০০ টুকরা করলে হবে 0.0001 মিটার। 

টুকরা সংখ্যা যত অসীমের কাছাকাছি যাবে, প্রতিটা টুকরার দৈর্ঘ্য হবে শূন্যের ততো কাছাকাছি। 

একটা জিনিসকে প্রায় অসীম দিয়ে ভাগ দিলে ভাগফল তাই হয় প্রায় শূন্য। 

উল্টাভাবেও প্রশ্নটা করা যায়। 

প্রতিটা টুকরার সাইজ প্রায় শুন্য হলে টুকরা কয়টা হবে? 

প্রায় অসীমটা, রাইট?? 

এই হিসাবটা ব্যবহারিক ক্ষেত্রে খুব কাজে লাগে। 

কচুর টুকরা যত ছোটই হোক, জোড়া দিতে থাকলে এক সময় আস্ত কচু পাওয়া যাবে। 

এই কাহিনীটা এখানে শেষ করতে পারলে ভালো হতো। কিন্তু ঝামেলা আছে। 

খুবই ছোট কচুর টুকরা জোড়া দিলে আস্ত কচু পাওয়া যাবে। 

কিন্তু যদি কোন কচুর টুকরাই না থাকে? কি হবে? 

0.000000…1 কে খুব বড় একটা সংখ্যা দিয়ে গুন করে ১ আনা যায়। ১০ আনা যায়। যা খুশি আনা যায়। 

কিন্তু, একেবারে শুন্যকে গুন দিয়ে লাভ হবে? 

0 * 1 = 0 

0 * 100 = 0 

0 * 100000 = 0 

যদি বলি, কতগুলো 0.001 মিটার দৈর্ঘ্যের কলার টুকরা মিলে 1 মিটার লম্বা কচু হয়? 

উত্তর আছে কোন? 

কচুর টুকরাই তো নাই।  

আছে কলা। 

কচুর টুকরা আছে শুন্যটা। 

তাই, পুরাপুরি শুন্য দিয়ে ভাগ দিলে উত্তর অসঙ্গায়িত। 

প্রায় শূন্য দিয়ে ভাগ দিলে উত্তর প্রায় অসীম।

3 thoughts on “মিনি বিজ্ঞান ৩: শুন্য দিয়ে ভাগ”

Leave a Reply