লজিক্যাল ফ্যালাসি



ফ্যালাসি মানে হচ্ছে কুযুক্তি। লজিকের একটা বড় পার্ট হচ্ছে কুযুক্তি গুলো এড়িয়ে চলা। 

নানান জাতের ফ্যালাসি আছে। কয়েকটা নিয়ে লিখি। 

আমি বললাম, পাখি পাকা পেঁপে খায়। 

১। আপনি বললেন, পাখি যখন পাকা আম খেয়েছে তখন আপনি কই ছিলেন? আজকে পাকা পেঁপে খাওয়ার সময় দেখতে এসেছেন কেন? 

এটা কুযুক্তি। কারণ, পাকা আম খাওয়ার সময় আমি কিছু বলি নি, তার মানে এই না যে পাখির এই পাকা পেঁপে খাওয়াটা ঠিক কাজ হচ্ছে। 

এই কুযুক্তির নাম Appeal to Hypocrisy. 

২। পাখি পাকা পেঁপে খায়। মানুষ পাকা পেঁপে খায়। 

তাই, মানুষ হচ্ছে পাখি। 

চরম কুযুক্তি। পাকা পেঁপে খেলেই পাখি হবে কে বলল? 

এর নাম Affirming the consequent. 

৩। পাখি পাকা পেঁপে খায়। বিড়াল পাখিকে খায়। 

তাই বিড়াল পাকা পেঁপে খায়। 

মানে কি?!! পেঁপে পাখির শরীরে যায়, তারপর হজম হয়ে পাখির পার্ট হয়। বিড়াল পাখিকে খেলে বিড়ালের পাকা পেঁপে খাওয়া হলো?!! 

এইটার নাম মনে নাই। 

৪। পাখিও নাই। পেঁপেও নাই। 

তারমানে পাখি পেঁপে খেয়েছে। 

কেন ভাই, অন্য কেউ খেতে পারে না? বুঝলাম পেঁপে নাই, তাই বলে পাখিকেই খেতে হবে সেটা? 

এর নাম Appeal to Ignorance. 

৫। পাখির মালিক বলেছে পাখি পাকা পেঁপে খায় নি। তাই পাখি পাকা পেঁপে খায় নি। 

কেন, পাখির মালিক মিথ্যা বলতে পারে না? 

এর নাম Appleal to Authority. 

৬। পাখিই পাকা পেঁপে খেয়েছে। কারণ সে পাখি। 

এটা হচ্ছে Circular Argument. গোল করে যুক্তি দেওয়া। আসলে কোন যুক্তিই না।  


৭। এতো সুন্দর একটা পাখি। কি সুন্দর ডাকে। কি সুন্দর তার চলন। তার পক্ষে পাকা পেঁপে খাওয়া সম্ভব, আপনিই বলেন? 

এর নাম Emotional Appeal. আপনাকে ইমোশনাল ব্ল্যাক মেইল করা হচ্ছে। সাবধান। 

৮। যে পাখি এই রকম একটা পাকা পেঁপে খেতে পারে, সে মানুষ খুন করতে পারে। 

থামেন ভাই। আর বেশি এক্সাইটেড হয়েন না। ইনাফ। 

যাই হোক, এর নাম Faulti Analogy. অবাস্তব তুলনা। 

৯। পাখি নোয়াখাইল্লা। সে পাকা পেঁপে খাবেই। 

যথেষ্ট। নোয়াখাইল্লা পাখি হলেই সে পাকা পেঁপে খাবে এমন কোন কথা নেই। আপনি Hasty Generalization করছেন। 

১০। বাদ দেন পেঁপের কথা। আমার পাখি কালকে কি মেসেজ পাঠাইসে দেখেন। 

এর নাম Red Herring. মূল প্রসঙ্গ থেকে সরে যাওয়া হচ্ছে। 

আজকে এই টুকুই। তো, কোনটা সবচেয়ে পছন্দ হলো? 

Leave a Reply