পোকামাকড়দের বাচ্চাকাচ্চারা



পোকামাকড়দের বাচ্চাকাচ্চারা

আমরা নানান জাতের কিউট পশুপাখিদের বাচ্চার ছবি দেই। পোকামাকড়দের বাচ্চারা অতো কিউট হয় না। মনস্টার টাইপের হয়। অনেকেই ভদ্রতা জানে না খুব একটা ।
চলুন কয়েকটাকে দেখে আসি।

১। নীল প্রজাপতির লার্ভাঃ প্রজাপতির লার্ভার বড় প্রজাপতির সাথে কোন মিল নেই। অনেকে মনে করে এরা পুরোপুরি আলাদা প্রাণী, দুইটা প্রাণী একটা অদ্ভুত চক্রে ফিরে ফিরে আসে। মিনি মন্সটার্স সিরিজে এদের বীভৎস কাহিনী লিখেছিলাম। যাই হোক, এই নীল বাচ্চা প্রজাপতি শরীর থেকে এক রকমের রস বের করে, সেগুলো পিঁপড়ারা খায় আর তাকে রক্ষা করে। ঠিক যেন মানুষ কুকুর পুষছে।

২। এডিস মশার বাচ্চাঃ এরা থাকে পানির নিচে। শৈবাল টাইপের জিনিস খেয়ে বড় হয়। ছোট ছোট চিংড়ির মতো কিলবিল করে। চেহারাটা দেখেন, ভয়ঙ্কর না? রাইট, কিছুদিন পর এরা বড় হবে, রক্ত খাবে আর ডেঙ্গু ছড়াবে, তাই ছোটবেলা থেকেই মুখে শয়তান টাইপের ভাব চলে এসেছে।

৩। ডাইভিং বিটেল লার্ভাঃ ডাইভিং বিটেল এক ধরণের পানির পোকা। পানিতে থাকে, উড়তেও পারে। লার্ভা অবস্থায় পুরোপুরি এলিয়েন। চারটা পুঞ্জাক্ষি। ছয়টা শুঁড়ের মতো জিনিস মুখে কিলবিল করছে। আপনি যদি ব্যাঙ্গাচি হতেন এই জিনিস হয়তো মৃত্যুর আগে আপনার শেষ দৃশ্য হতো।

৪। ব্রাউন কার্পেট বিটেলের বাচ্চাঃ কার্পেট বিটেল থাকে ঘর বাড়িতে ফার্নিচারের আশেপাশে। এদের বাচ্চা চমরী গাইয়ের মতো লোমে ঢাকা, সে ঘুরে বেড়ায় কার্পেটে আর লোমশ জামা কাপড়ে।

৫। ফ্যান্টম মিজের বাচ্চাঃ স্বচ্ছ, ভূতুড়ে, ভয়ঙ্কর। স্বচ্ছ বলে এদের নাম গ্লাসওয়ার্ম। মুখের কাছে অনেকগুলো কিলবিলে হাতের মতো আছে, শিকার ধরে খায়।

https://cosmosmagazine.com/biology/micro-monsters-up-close-and-personal

Leave a Reply