মিনি বিজ্ঞান ৬: ইলেকট্রন নিউক্লিয়াসে পড়ে যায় না কেন?



মিনি বিজ্ঞান ৬ 

ইলেকট্রন নিউক্লিয়াসে পড়ে যায় না কেন? 

১। বোরের মডেল অনুযায়ী, ইলেকট্রন ঘুরছে, এই ঘূর্ণনের বেগ কেন্দ্রমুখী আকর্ষণকে ব্যাল্যান্স করছে তাই ইলেকট্রন পড়ে যায় না। 

২। বোরের মডেল এখন বাতিল। 

৩। ইলেকট্রন নিউক্লিয়াসে পড়ে যায়। 

৪। 1s অর্বিটালে কৌণিক বেগ থাকেই না। সেখানকার ইলেকট্রনকে নিউক্লিয়াসে পাওয়ার সম্ভাবনা অনেক। 

৫। ইলেকট্রন নিউক্লিয়াসে গেলেও একটু পর বের হয়ে আসে, কারণ হাইজেনবার্গ। 

৬। হাইজেনবার্গের নীতি অনুযায়ী, অবস্থান একেবারে নিউক্লিয়াসে নির্দিষ্ট করে দিলে, ভরবেগ অনিশ্চিত হয়ে যায় অনেক। নানান ধরণের ভরবেগ চলে আসে। 

৭। কিছু ভরবেগের মান বেশি থাকে। 

৮। ইলেকট্রনের ভর কম নিউক্লিয়াসের তুলনায়, ভরবেগ বেশি হলে বেগ বেশি হয়। 

৯। ইলেকট্রন ছুটাছুটি করতে করতে বের হয়ে আসে। 

১০। কিভাবে তরঙ্গ থেকে অনিশ্চয়তার নীতি আসে পাওয়া যাবে এই লিঙ্কেঃ 

এডিট: ফার্মি ডিরাক স্ট্যাটিস্টিক্স অনুযায়ী ইলেক্ট্রন নিউক্লিয়াসে থাকার সম্ভাবনা শুন্যে নেমে যায়। বিস্তারিত পড়তে হবে। 

Leave a Reply