১।
বক্কর ভাইকে ফাঁসিতে ঝোলানো হবে। বিচারক রায় দিয়ে দিয়েছেন।
তবে একটা সুবিধা আছে।
বক্কর ভাই মৃত্যুর দিনটা আগে থেকে জানতে পারবেন না।
শনি থেকে শুক্রবার যেকোনো দিন সকালে বক্কর ভাইকে ফাঁসিতে ঝোলানো হবে।
বক্কর ভাই জেলে ফিরে এসে হিসাব কষলেন।
যদি বৃহস্পতিবার পর্যন্ত তাঁকে ফাঁসিতে ঝোলানো না হয়, শুক্রবার সকালে তিনি এমনিতেই জেনে যাবেন আজকে ফাঁসির দিন।
তাই শুক্রবার তাঁকে ফাঁসি দেওয়া অসম্ভব।
যেহেতু শুক্রবার ফাঁসি দেওয়া অসম্ভব, বৃহস্পতিবার সকালে তিনি বুঝে যাবেন ওইদিনই তাঁকে ফাঁসি দেওয়া হবে। তার মানে, বৃহস্পতিবারও তাঁকে ফাঁসি দেওয়া অসম্ভব!!!
একই যুক্তিতে, জল্লাদ তাঁকে বুধবার, মঙ্গলবার, সোমবার, রবিবার, এমনকি আজকে শনিবারও ফাঁসি দিতে পারবে না।
বক্কর ভাই হাসলেন।
তিনি এক সপ্তাহ পরই বাড়ি ফিরছেন!

২।
তার পরও, মঙ্গলবার সকালে জল্লাদ যখন তাঁকে ফাঁসি দেওয়ার জন্য হাজির হলো, বক্কর ভাই খুব অবাক হলেন।
তাঁর যুক্তিতে এটা কোনভাবেই সম্ভব না যে, মঙ্গলবার তাঁকে ফাঁসি দেওয়া হবে।
বিচারকের কথাই ঠিক হলো!
(এটা বিখ্যাত আনেক্সপেক্টেড হ্যাঙ্গিং প্যারাডক্স। জাফর ইকবাল তাঁর সিস্টেম এডিফাস গল্পেও এ জিনিস ব্যবহার করেছেন।
বলতে হবে, বক্কর ভাইয়ের ভুলটা কোথায় ছিল। )