আপনি মৌমাছি। প্রজাপতি। কিউট কিউট পোকামাকড়। আপনার জন্য থালা সাজিয়ে বসে আছে হাজার হাজার ফুল। এ বলছে মধু নাও, এ বলছে দেখে যাও আমি কত সুন্দর, সেই অবস্থা! আপনি জাস্ট একটু পরাগায়ন করে দিবেন, একগাদা ফুল আপনার জন্য সেজেগুজে গায়ে পার্ফিউম দিয়ে বসে আছে।
আপনি গোবরের মাছি। লাশখেকো দানব। আপনার জন্য ফুল নাই কোন? আপনার কি মাঝে মাঝে মধুতে মুখ দিতে ইচ্ছা করে না?
আছে। আপনার জন্য আছে ক্যারিওন ফ্লাওয়ার। বাংলা করলে, লাশ-ফুল।
গোবরের মাছিকে আট্রাক্ট করে কি লাভ? কম্পিটিশন কম, সবই বিজনেস পলিসি।
আপনি লাশের পোকা আপনার ভালো লাগে পচা গলা লাশের গন্ধ। ক্যারিওন ফুল আপনাকে দিবে পচা গলা সেন্ট।
সুন্দর ফুল ভালো লাগে না আপনার। আপনার চাই লাশের মতো চেহারা। ক্যারিওন তার পাপড়ি সাজিয়ে রাখবে রোমশ চামড়ার মতো করে। মনে হবে পচা গলা লাশ।
এই ফুল যখন ফুটে মাইলের পর মাইল ছড়িয়ে পরে ভয়াবহ দুর্গন্ধ। ছুটে আসে আপনার মতো সিক মেন্টালিটির পোকামাকড়। চলুন দেখে আসি ক্যারিওন ফুলদের।
১. টাইটান অ্যারামঃ
পৃথিবীর সবচেয়ে বড় ফুল। ১০ ফুট লম্বা। ঠিক শুনেছেন। ১০ ফুট। দেখতে কচু ফুলের মতো। লাল টকটকা মাংসের মতো দেখতে পাপড়ি। জাভার গহীন জঙ্গলে পাওয়া যায়। মোবাইল ফোনের টাওয়ারের মতো বদবদ করে পচা মাংসের গন্ধ ছড়ায়। ছুটে আসে আপনার মতো লাশখেকো পোকামাকড়রা। ফুলের টেম্পারেচার বেড়ে হয় সদ্য মৃত মানুষের টেম্পারেচারের মতো, পোকামাকড়দের ধোঁকা দেওয়ার জন্য। ফুল খাচ্ছেন না লাশ খাচ্ছেন টেরও পাবেন না।

২. র্যাফ্লেসিয়া আর্নল্ডিঃ
সিঙ্গেল ফুলগুলোর মধ্যে সবচেয়ে বড়, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ফুল
র্যাফ্লেসিয়া আর্নল্ডি। চরম উদ্ভট জিনিস। এই গাছ পুরাপুরি পরজীবী। ডাল পালা পাতা শিকড় কিচ্ছু নাই। অন্য গাছ থেকে রস নিয়ে বাচে। বছরে একবার অন্য গাছ ভেদ করে ১ ফুট চওড়া বিশাল একটা কলি বের হয়। সাড়ে তিন ফুট লম্বা, দগদগে ঘায়ের মতো পাপড়ি নিয়ে সাড়ে তিন ফুট লম্বা র্যাফ্লেসিয়া ডানা মেলে। মাংস পচা গন্ধ ছড়িয়ে পরে বন জুরে।


৩। বাল্বোফাইলামঃ
এগুলো একজাতের অর্কিড। দেখতে মোটামুটি। সাইজও মোটামুটি। গন্ধের রাজা। লাশের গন্ধ চান? চেক। হিসুর গন্ধ? পুঁজের গন্ধ? টয়লেটের গন্ধ? চেক চেক চেক!

এটা বোটানি বিষয়ক চতুর্থ লেখা। আগের গুলো
ক্রিপ্টো
কার্নিভোরাস
জম্বি
ওগুলো বিজ্ঞানে অজ্ঞান বইয়ে একসাথে থাকবে।